
কর্ণাটকের কংগ্রেস সরকার সাধারণ মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, চাকরির অধিকারের দাবি ক্রমাগত খর্ব করে চলেছে। নির্বাচনী ইস্তাহারে বিজেপির জাতীয় শিক্ষানীতি রাজ্যে চালু না করার কথা বললেও বাস্তবে সরকারি স্কুল বন্ধ করে মন্ত্রীরা পর্যন্ত নিজেদের ব্যক্তিগত স্কুল ব্যবসায় নেমে পড়েছেন।
এর বিরুদ্ধে ১০ এপ্রিল বাঙ্গালোরের ফ্রিডম পার্কে এআইডিএসও আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন রাজ্যের বিশিষ্ট লেখক কে মারুলাসিদ্দাপ্পা, শিক্ষাবিদ নিরঞ্জনারাধ্যা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস জি সিদ্দারামাইয়া প্রমুখ বিশিষ্টজন। প্রধান বক্তা এআইডিএসও-র কেন্দ্রীয় কাউন্সিলের যুগ্ম সম্পাদক সিদ্ধার্থ রথ ওড়িশা সহ নানা রাজ্যে স্কুল বন্ধের বিরুদ্ধে আন্দোলনের কথা বলেন।
সভাপতিত্ব করেন এআইডিএসও রাজ্য সভাপতি অশ্বিনী কে এস। রাজ্য স্তরে ‘সেভ পাবলিক এডুকেশন’ কমিটি গঠিত হয়। সভাপতি নির্বাচিত হন অধ্যাপক এ মুরিগেপ্পা। ছাত্র শিক্ষক অভিভাবক সহ শিক্ষাব্রতী, কৃষক শ্রমিক মহিলা ও যুব সংগঠনের প্রতিনিধিরা এতে যোগ দেন।