
নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কথা বললেও নির্বাচনের ফল ঘোষণার রাতেই হাওড়া গ্রামীণ জেলায় দীর্ঘ ৪০ বছরের পুরনো শ্যামপুর লোকাল কমিটির অফিস এক দল দুষ্কৃতী ভেঙে তছনছ করে দেয়। দরকারি ফাইল, বইপত্র ছিঁড়ে ফেলে দেয়। রান্নাঘর, বাথরুম, এমনকি ইলেকট্রিকের কানেকশন পর্যন্ত বিচ্ছিন্ন করে।
লোকাল থানা, এসডিও, এসডিপিও এবং নির্বাচন কমিশনকে ঘটনাটি জানানো হয়। এই জঘন্য ঘটনার প্রতিবাদে ৫ মে শ্যামপুর বাসস্ট্যান্ডে সভা হয়।