Breaking News

হলদিয়ায় দলের অফিস উদ্বোধন

পূর্ব মেদিনীপুরে হলদিয়ার চৈতন্যপুরে এসইউসিআই(সি) অফিসের উদ্বোধন হয় ৪ মার্চ। উদ্বোধন করেন ঘাটশিলার মার্ক্সবাদ লেনিনবাদ কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা অনুশীলন কেন্দ্রের অন্যতম ইনচার্জ মলয় বসু। উপস্থিত ছিলেন দলের পলিটবুুরো সদস্য সৌমেন বসু, কেন্দ্রীয় কমিটির সদস্য মানব বেরা, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অনুরূপা দাস, অমল মাইতি, নন্দ পাত্র ও পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি। রক্তপতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদানের মাধ্যমে অফিস উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। সৌমেন বসু কর্মী-সমর্থকদের উদ্দেশ্য বলেন, বিপ্লবীদের কাছে অফিস কেবল মিটিং করা বা আশ্রয়স্থল নয়, এই অফিস যেন এই এলাকার গণআন্দোলন ও বিপ্লবী আদর্শচর্চার কেন্দ্রস্থল হয়ে উঠে। সভায় আমেরিকা-ইজরায়েল চক্রের ইরান আক্রমণের নিন্দা করা হয়। বেকারত্ব, সাম্প্রদায়িকতা, মূল্যবৃদ্ধি, এসআইআর-এ ৬৩ লক্ষ বৈধ ভোটারের নাম বিচারাধীন রাখার তীব্র ধিক্কার জানানো হয়।