
মুর্শিদাবাদের হরিহরপাড়ার এস ইউ সি আই (সি)-র চারটি লোকাল কমিটির সম্মিলিত উদ্যোগে ২১-২২ নভেম্বর একটি রাজনৈতিক ক্লাস অনুষ্ঠিত হয়। দেশের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে কমরেডদের বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে আলোচনা করেন দলের রাজ্য সম্পাদক ও পলিটবুুরো সদস্য কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। দেশের বর্তমান সংকটময় মুহূর্তে সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে রাজনৈতিক আলোচনার পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে কী ভাবে দলের বিস্তৃতি ঘটছে এবং তার পরিপূরক ভাবে নিজেদের আদর্শগত ও সংগঠনগত ভাবে তৈরি হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
স্থানীয় দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন এস ইউ সি আই (সি) বহরমপুর কো-অর্ডিনেটিং কমিটির আহ্বায়ক কমরেড অভিজিৎ মণ্ডল।