Breaking News

স্মার্ট মিটার লাগানোর কেন্দ্রীয় ফরমানের বিরুদ্ধে রাজভবন অভিযানের ডাক

ফাইল ফটো

সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর বলেছেন, স্মার্ট মিটার লাগাতেই হবে। তাঁর এই ফতোয়ার তীব্র বিরোধিতা করেছে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)। সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস ২৬ জুন এক প্রেস বিবৃতিতে জানান,

কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী যতই স্মার্ট মিটার লাগানোর উপর জোর দিন না কেন, বিদ্যুৎ পরিষেবা যৌথ তালিকাভুক্ত। ফলে পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার লাগানো চলবে না। রাজ্য সরকারকে সুস্পষ্ট ঘোষণা করতে হবে যে কোনও ভাবেই এ রাজ্যে গৃহস্থ, আবাসন, দোকানদার, ক্ষুদ্র শিল্প ও কৃষিতে গ্রাহক স্বার্থবিরোধী স্মার্ট মিটার লাগানো হবে না। লাগিয়ে দেওয়া সমস্ত স্মার্ট মিটার অবিলম্বে খুলে নিতে হবে।

কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে সারা দেশব্যাপী গ্রাহকদের স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে। আগামী ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যপালের মাধ্যমে লক্ষ লক্ষ স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর কাছে পাঠানো হবে। তিনি রাজ্যের জনগণকে ব্যাপক ভাবে স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন জানান।

এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪৭ সংখ্যা ৪ – ১০ জুলাই ২০২৫ এ প্রকাশিত