
স্মার্ট মিটার বসানোর জন্য পুলিশ এবং গুন্ডা পাঠিয়ে গ্রাহকদের উপর বলপ্রয়োগ করছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। এর প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তুলেছে ‘মধ্যপ্রদেশ বিজলি উপভোক্তা সংগঠন’। সংগঠনের ডাকে ১৮ ডিসেম্বর গোয়ালিয়রের ‘গুড়িগুড়া নাকাতে’ গ্রাহক কনভেনশন অনুষ্ঠিত হয়। সংগঠনের রাজ্য নেতা মনীশ শ্রীবাস্তব, রূপেশ জৈন প্রমুখ বক্তব্য রাখেন। বিভিন্ন এলাকা থেকে বিরাট সংখ্যক বিদ্যুৎ গ্রাহক কনভেনশনে শামিল হন।