
অল ইন্ডিয়া অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট ফোরামের উদ্যোগে ২২ ‘নভেম্বর কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে ‘বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন, দক্ষিণপন্থার দাপট ও জনগণের প্রতিরোধ’ এই বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। আলোচনা করেন ইনসা বিজ্ঞানী এবং এআইএআইএফ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়।
তিনি সুইজারল্যান্ডের জিমেরওয়াল্ডে সম্প্রতি বিশ্বের প্রগতিশীল দলগুলির যে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হল সেই বিষয়েও সকলকে অবগত করেন। ‘বিশ্বজুড়ে প্যালেস্টাইন সংহতি আন্দোলন ও দেশে দেশে সাম্প্রতিক গণঅভ্যুত্থান’ নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক অর্ক ভাদুড়ী। সেমিনারের সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অংশুমান মিত্র।