Breaking News

সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতের রেনেসাঁ ও স্বাধীনতা আন্দোলন সম্পর্কে অজ্ঞতারই প্রকাশ — এস ইউ সি আই (কমিউনিস্ট)

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য  ৮ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন,

নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব বঙ্কিমচন্দ্র রচিত ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে ৮ ডিসেম্বর সংসদে আলোচনায় প্রধানমন্ত্রী যেভাবে সাহিত্যসম্রাটকে ‘বঙ্কিমদা’ সম্বোধন করেছেন এবং আপত্তি ওঠার পর ‘বঙ্কিমবাবু’ বলেছেন তা অত্যন্ত দৃষ্টিকটু। বিপ্লবী সূর্য সেনকেও তিনি ‘মাস্টার সূর্য সেন’ বলে সম্বোধন করেছেন। এছাড়াও আরও কিছু উক্তি করেছেন যা থেকে পরিষ্কার, ভারতীয় রেনেসাঁ ও স্বাধীনতা আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী ও তাঁর দল কতখানি অজ্ঞ।

আমরা মনে করি, কেন্দ্রীয় সরকারের তরফে বঙ্কিমচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানানোর এই উদ্যোগে দেশপ্রেমের পরিবর্তে আছে নিছক দলীয় প্রচার এবং বিশেষ করে বন্দেমাতরম সঙ্গীতকে বিজেপি-র সাম্প্রদায়িক বিভাজনের হীন উদ্দেশ্যে কাজে লাগানোর অপচেষ্টা। উল্লেখ্য প্রধানমন্ত্রীই এই প্রসঙ্গে এমনও বলেছিলেন যে, রবীন্দ্রনাথ দেশবিভাগ শুরু করেছেন। এ সবের বিরুদ্ধে বাংলা তথা দেশের মানুষ নিশ্চয়ই প্রতিবাদ করবেন, এই বিশ্বাস আমাদের আছে।