
১ সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার অফিসের সামনে গেরুয়া বসনধারী একদল যুবকের বিক্ষোভের প্রতিবাদ করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ওই দিন এক বিবৃতিতে বলেন, আনন্দবাজার অফিসের সামনে গেরুয়া বসনধারী একদল যুবক যে ভাবে বিক্ষোভ দেখিয়েছে, দেওয়ালের একটি অংশে গেরুয়া রঙ লাগিয়েছে, তা সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টার সামিল। মুখ্যমন্ত্রী কয়েক দিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র তাণ্ডবের উপর একটি সংবাদের প্রেক্ষিতে এই পত্রিকাকে ক্ষমা চাইতে বলেছিলেন। এই বিক্ষোভের সঙ্গে তার যে সম্পর্ক আছে তা বুঝতে অসুবিধা হয় না।
যে সংগঠনই এই কাজ করুক, আমরা এর তীব্র প্রতিবাদ করছি।