রায়দিঘিতে কৃষি-বিদ্যুৎ গ্রাহক আন্দোলনের জয়

দক্ষিণ ২৪ পরগণায় রায়দিঘি গ্রাহক পরিষেবা কেন্দ্রের অধীন এলাকার বোরো চাষিরা চাষের জন্য বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না। অস্থায়ী বিদ্যুৎ সংযোগের দাবিতে ২৪ ডিসেম্বর ও ৫ জানুয়ারি বিক্ষোভ দেখান তারা। রায়দিঘি বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার চাষিদের বলেন, দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

চাষিরা তারপরও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ১৪ জানুয়ারি আবার বিদ্যুৎ দপ্তর ঘেরাও করেন চাষিরা। রায়দিঘি, কঙ্কনদিঘি, নগেন্দ্রপুর, কুমড়োপাড়া, নন্দকুমারপুর প্রভৃতি এলাকার বিদ্যুৎ গ্রাহক ও কৃষকদের লাগাতার ও সংঘবদ্ধ আন্দোলনের চাপে স্টেশন ম্যানেজার সমস্ত চাষিদের জানান– তারা আজ থেকে টেম্পোরারি কানেকশনের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে মাঠে জল দিতে পারবেন, যাদের নিজস্ব জমি তাদের প্রমাণপত্র জমা দিতে হবে, যারা অন্যের জমিতে চাষ করেন, তাদের জমির মালিকদের কাছ থেকে লিখিত কাগজ দিতে হবে।