
রাজ্যে ৯৩৩টি স্কুল বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২২ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন,
রাজ্যে ৯৩৩টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ছাত্র-শূন্য হওয়ার অজুহাতে বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তে আমরা বিস্মিত। জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে অথচ স্কুলে ছাত্র ভর্তি হচ্ছে না–তার কারণ হল উক্ত স্কুলগুলোতে শিক্ষক অপ্রতুল এবং পরিকাঠামোর দৈন্যদশা। ফলে অভিভাবকরা বেশি অর্থ ব্যয়ে সন্তানদের বেসরকারি স্কুলে ভর্তি করাতে বাধ্য হচ্ছেন। প্রকৃতপক্ষে সরকারি স্কুলগুলির এই শ্রীহীনতা একটা প্রায় সাধারণ চিত্র। সরকারের যখন উচিত ছিল পরিকাঠামোর উন্নতি ঘটিয়ে স্কুলগুলোকে চালু রাখা, তখন সরকার উল্টো পথে হেঁটে সেগুলিকে বন্ধ করে দিচ্ছে। এর ফলে শিক্ষার বেসরকারিকরণের রাস্তা আরও প্রশস্ত হবে। আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে স্কুলগুলোকে চালু রাখার দাবি করছি। এ ছাড়া অন্য দুর্দশাগ্রস্ত স্কুলগুলোর হাল ফেরানোরও দাবি করছি।