
উত্তর ২৪ পরগণায় কাঁচরাপাড়ার শহিদ মাস্টারদা ভবনে ২৪ ফেব্রুয়ারি এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের উদ্যোগে পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগণা ও নদিয়ার কর্মীদের নিয়ে প্রশ্নোত্তরভিত্তিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এআইইউটিইউসি-র রাজ্য সভাপতি কমরেড অনন্ত লাল গুপ্ত, সহসভাপতি কমরেড নন্দ পাত্র, রাজ্য সম্পাদক ও সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের সভাপতি কমরেড অশোক দাস। ৮০ জন মোটরভ্যান চালক সভায় উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশনে নির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে চালকর়া বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন কমরেড নন্দ পাত্র ও কমরেড অনন্ত লাল গুপ্ত। নির্ধারিত প্রশ্নের সঙ্গে যুক্ত করে মোটরভ্যান শ্রমিকদের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন কমরেড অশোক দাস।