
প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার কোর্সের ২০২৪-২৫ সেশনের সফল ট্রেনিদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান (কনভোকেশন) হয় ৭ ডিসেম্বর কলকাতায় বয়েজ ওন লাইব্রেরি হলে। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পিএমপিএআই রাজ্য সভাপতি ডাঃ প্রাণতোষ মাইতি। ডাঃ নর্মান বেথুন, ডাঃ হ্যানিম্যান, ফ্লোরেন্স নাইটিঙ্গেল এবং ডাঃ কোটনিসের প্রতিকৃতিতে মাল্যদান করেন কোর্স কমিটির চেয়ারম্যান ডাঃ তরুণ মণ্ডল, ভাইস চেয়ারম্যান ডাঃ প্রাণতোষ মাইতি, সম্পাদক ডাঃ নীলরতন নাইয়া, কোর্স কো-অর্ডিনেটর ডাঃ তিমিরকান্তি দাস প্রমুখ। আমন্ত্রিত অতিথি ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সহ সভাপতি ডাঃ অশোক সামন্ত, ডাঃ বিজ্ঞান বেরা, সম্পাদক ডাঃ অংশুমান মিত্র, সার্ভিস ডক্টর্স ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকবৃন্দ। তাঁরা কনভোকেশনের তাৎপর্য ব্যাখ্যা করে ইনফরমাল হেল্থ কেয়ার প্রোভাইডার হিসেবে গ্রামীণ চিকিৎসকদের দায়িত্ব পালনের গুরুত্ব উল্লেখ করেন।
কয়েকজন প্রবীণ গ্রামীণ চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়। স্থানাধিকারীদের মেডেল, সার্টিফিকেট দেওয়ার পর সমস্ত সফলপরীক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হয়।