Breaking News

মানবতার শত্রু ইজরায়েলের সঙ্গে চুক্তি ভারতের তীব্র নিন্দা এসইউসিআই(সি)-র

এসইউসিআই(সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১০ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, ইজরায়েল যখন সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় ফ্যাসিস্ট হিটলারের পথ অনুসরণ করে প্যালেস্টাইনের বিরুদ্ধে ভয়ঙ্কর হত্যালীলা চালাচ্ছে, হাজার হাজার শিশু, নারী ও পুরুষকে হত্যা করছে, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান সহ সমস্ত বাড়ি-ঘর ধ্বংস করছে, তখন ভারত সরকার ইজরায়েলের অর্থমন্ত্রীকে আপ্যায়ন করছে এবং দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করছে। আমরা এর তীব্র নিন্দা করছি।