Breaking News

মহিলা স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা বিধায়কের প্রতিবাদ আশাকর্মীদের

সম্প্রতি আমতা ১ ব্লকের মহিলা স্বাস্থ্য আধিকারিকের সাথে কর্মক্ষেত্রে হেনস্থা, বলপূর্বক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, আপত্তিজনক কথাবার্তা, হুমকি সহ বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি স্থানীয় বিধায়ক ও আমতা গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাঝি।

অবিলম্বে ওই ব্লকের বিএমওএইচ সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা, বিএমওএইচ এর ওপর হেনস্থার পূর্ণাঙ্গ তদন্ত, ঘটনায় জড়িত সমস্ত দোষীর শাস্তি, কর্মরত মহিলা-কর্মীদের নিরাপত্তা ও রোগী পরিষেবা সুনিশ্চিত করার দাবিতে ২৫ নভেম্বর আমতা-১ ব্লকের বিডিও এবং থানাতে বিক্ষোভ মিছিল সংগঠিত করে ডেপুটেশন দেন আশাকম¹রা। নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদিকা মধুমিতা মুখার্জী ও ব্লক সভানেত্রী বহ্নি সেনাপতি। উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদক নিখিল বেরা।