Breaking News

মধ্যপ্রদেশে এআইইউটিইউসি-র শিক্ষাশিবির

এআইইউটিইউসি-র মধ্যপ্রদেশ রাজ্য কমিটির উদ্যোগে ৩১ জানুয়ারি-১ ফেব্রুয়ারি ভোপালে শিক্ষাশিবির অনুষ্ঠিত হল। পরিচালনা করেন সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি কমরেড স্বপন ঘোষ ও কমরেড অরুণ কুমার সিং এবং সংগঠনের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সমর সিনহা। ভোপাল, গোয়ালিয়র, গুনা, দেওয়াস, অশোকনগর, ইন্দোর, খণ্ডওয়া ইত্যাদি জেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ শামিল হন। শিবির থেকে ১২ ফেব্রুয়ারি সর্বভারতীয় ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়।