Breaking News

ভোটাধিকারের দাবিতে বর্ধমানে নাগরিক কনভেনশন

ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পূর্ব বর্ধমান জেলার (প্রস্তুতি কমিটির) পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর বৈধ ভোটারদের অবিলম্বে তালিকাভুক্ত করার দাবিতে পাঁচ শতাধিক নাগরিকের উপস্থিতিতে পূর্ব বর্ধমান জেলা নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয় বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউট হলে। সভাপতিত্ব করেন অরবিন্দ সাহা। শুরুতে মূল প্রস্তাব পাঠ করেন অনিরুদ্ধ কুণ্ডু। বিশিষ্টজনদের মধ্যে ডাঃ গৌরাঙ্গ মুখার্জী, ডাঃ তসবিরুল ইসলাম এবং সৈয়দ মুস্তফা আলি, অসিত ঘোষ, কাজি মুফাস্বর হোসেন, কুণাল বক্সী প্রমুখ আইনজীবীরা বক্তব্য রাখেন। কনভেনশন থেকে ডাঃ গৌরাঙ্গ মুখার্জীকে সভাপতি, যুগ্ম সম্পাদক অরবিন্দ সাহা ও অনিরুদ্ধ কুণ্ডু, কোষাধ্যক্ষ আইনজীবী নীলরতন বিশ্বাস সহ জেলার ২০ ব্লকের ৬৪ জন প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠন করা হয়। আগামী দিনে গ্রাম, ব্লকে ছোট ছোট বৈঠক ও কমিটি গঠন করা এবং আন্দোলন আরও জোরদার করার বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়।