Breaking News

ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী অবরোধের তীব্র প্রতিবাদ এস ইউ সি আই (সি)-র

ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদী অবরোধের তীব্র নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন,

‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করে যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদী শাসকরা ক্ষুদ্র দেশ ভেনেজুয়েলাকে বৃহত্তম নৌবহর দিয়ে ঘিরে ফেলেছে। তারা ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে এবং দেশের অর্থনীতির প্রধান ভিত্তি তেল আমদানির উপর অবরোধ জারি করেছে। এর পেছনে তার হীন উদ্দেশ্য হল, জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি মাদুরোকে পদত্যাগে বাধ্য করে ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের পুতুল সরকার প্রতিষ্ঠা করা। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সমস্ত সাম্রাজ্যবাদ-বিরোধী, শান্তিকামী মানুষকে এই জঘন্য চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’