
বিদ্যুৎ, পানীয় জল, শিক্ষা, চিকিৎসা পরিষেবার বেসরকারিকরণের বিরুদ্ধে মধ্যপ্রদেশ জুড়ে আন্দোলন গড়ে তুলছে এস ইউ সি আই (সি)। ১৭ ফেব্রুয়ারি দলের পক্ষ থেকে মধ্যপ্রদেশ রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছিল। ওই দিন গোয়ালিয়রের কম্পু চৌরাস্তা নেহরু পার্কের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক কমরেড রচনা আগরওয়াল। তিনি বিজেপি নেতাদের বহুল প্রচারিত ‘দেশের সর্বাধিক পরিচ্ছন্ন শহর’ ইন্দোরের পানীয় জলে সংক্রমণে ৩৩ জন মানুষের মৃত্যুর মর্মান্তিক বিষয়টি তুলে ধরে বিজেপি সরকারের ভূমিকার তীব্র প্রতিবাদ জানান। স্মার্ট মিটার, ৯৪ হাজার সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান জেলা কমিটির সদস্য বীরেন্দ্র শিবহরে। বিক্ষোভ সমাবেশ থেকে নিউ কমিশনার ও এডিএম-এর কাছে স্মারকলিপি দেওয়া হয়।