Breaking News

বিনপুরে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ

ঝাড়গ্রামে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির বিনপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে ৫ জানুয়ারি বিনপুর কাস্টমার কেয়ার সেন্টারে অধীনে বিনপুর-১ ব্লকের বহু গ্রাম থেকে পাঁচ শতাধিক বিদ্যুৎ গ্রাহক নানা দাবিতে, বিশেষত এলপিএসি ছাড়া বকেয়া বিদ্যুৎ বিল জমা নেওয়া, সিকিউরিটি মানির জন্য বিদ্যুৎ আইন অনুযায়ী গ্রাহকদের সুদ দেওয়া, লোডবৃদ্ধির নাম করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করা, স্মার্ট মিটার বসানোর প্রকল্প সম্পূর্ণ বাতিল করা, লাগানো স্মার্ট মিটার খুলে পুনরায় ডিজিটাল মিটার লাগানো, কৃষি বিদ্যুতে বাঁশের খুঁটি পরিবর্তন করে সিমেন্টের খুঁটি দিয়ে স্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি তোলেন গ্রাহকরা। ১০ দফা দাবিতে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেন তারা। নেতৃত্ব দেন সমিতির ঝাড়গ্রাম জেলা সম্পাদক দীপক দাস অধিকারী, আঞ্চলিক কমিটির নেতা রাজিব মুদি, কার্তিক বাগ, দ্বিজেন বেজ।

বিনপুর শিব মন্দির থেকে বিনপুর বাজার পরিক্রমা করে বিদ্যুৎ গ্রাহকদের মিছিল কাস্টমার কেয়ার সেন্টারে পৌঁছলে সভা অনুষ্ঠিত হয়। রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে অশোক ঘোষ সহ ১০ জনের প্রতিনিধি দল স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেন। দাবিগুলির যৌক্তিকতা মেনে নিয়ে বেশ কয়েকটি দাবি স্টেশন ম্যানেজার মেনে নেন, বাকিগুলিও তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন।