Breaking News

‘বাংলাদেশি ভাষা’! দিল্লি পুলিশের তীব্র নিন্দা এস ইউ সি আই (সি)-র

বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের চিঠির পরিপ্রেক্ষিতে এসইউসিআই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৩ আগস্ট বলেন, সংবিধানের অষ্টম তফসিল অনুযায়ী বাংলা ভাষা ভারতের একটি ভাষা এবং এ দেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা। দিল্লি পুলিশের মতো একটি সাংবিধানিক সংস্থা তা জানে না এটা বিশ্বাসযোগ্য নয়। বাংলা ভাষাকে তারা কেমন করে ‘বাংলাদেশি ভাষা’ হিসাবে লিখে দিল, তা বোধগম্য নয়।

এ রাজ্যের বাইরে থাকা হতদরিদ্র পরিযায়ী শ্রমিক ও সংখ্যালঘু মানুষকে হেনস্থা করা, বিদেশি বলে চিহ্নিত করে বিতাড়িত করা এবং এমনকি সীমান্তের ওপারে ‘পুশ-ব্যাক’ করার কাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর দীর্ঘদিন ধরে করে চলেছে। এই দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন ঘটেছে চিঠিতে। আমরা দিল্লি পুলিশের এই চিঠির তীব্র নিন্দা করছি।