Breaking News

পৌর স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

গত এপ্রিল মাস থেকে ১ হাজার টাকা ভাতা বৃদ্ধির সরকারি অর্ডার হলেও কলকাতা কর্পোরেশনের পৌর স্বাস্থ্যকর্মীরা সেই টাকা পাচ্ছেন না। রাজ্য সরকার ঘোষণা করা সত্ত্বেও ৫০০০ টাকা ভাতা বৃদ্ধির অর্ডার এখনও আসেনি। ইন্সেন্টিভের টাকা বকেয়া, মোবাইল বিলের টাকাও এক বছরের বেশি কর্মীরা পাচ্ছেন না। এর সাথে নানা চাপ ও হুমকিতে কর্মীরা বিধ্বস্ত ও বিক্ষুব্ধ। এর প্রতিবাদে এইচ এইচ ডব্লিউ ও আশাকর্মীরা ২৫ আগস্ট পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের ডাকে কলকাতা কর্পোরেশনে বিক্ষোভ দেখান। প্রায় ৩৫০ জন কর্মী উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুনের নেতৃত্বে ১৬ জনের প্রতিনিধি দল কর্পোরেশনের ভেতরে সিএমওএইচ-কে ডেপুটেশন দেন। শেষে কলকাতা কর্পোরেশনের গেট থেকে ধর্মতলা মেট্রো চ্যানেল পর্যন্ত দৃপ্ত মিছিল হয়। উপস্থিত ছিলেন ইউনিয়নের সভানেত্রী রুনা পুরকাইত, কলকাতা জেলার স্কিম ওয়ার্কার ফেডারেশনের পক্ষে নীলাঞ্জনা কর।