
উচ্চমাধ্যমিকে সেমেস্টার সিস্টেম বাতিল, সকল শূন্যপদে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ, রাজ্যের ৮,২০৭টি সরকারি স্কুল বন্ধের ষড়যন্ত্র বাতিল, স্কুলগুলিকে কম্পোজিট গ্রান্টের টাকা প্রদান, সরকার নির্ধারিত ভর্তি ফি-র বাড়তি ফি প্রত্যাহার, স্নাতক স্তরে চার বছরের ডিগ্রি কোর্স বাতিল, জেলার স্কুলগুলিতে এবং মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি, শিক্ষাঙ্গনে ছাত্রী নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে ৬ মার্চ পূর্ব মেদিনীপুর জেলার ডিআই দফতর অভিযান করে এআইডিএসও।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তনুশ্রী বেজ, পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা সম্পাদিকা নিরুপমা বক্সি, জেলা সভাপতি শুভজিৎ অধিকারী সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।