Breaking News

পুরুলিয়ায় বিক্ষোভ এআইকেকেএমএস-এর

মদ ও মাদক বিক্রি বন্ধ, একশো দিনের কাজ চালু করে দুশো দিন কাজ ও ছশো টাকা মজুরি, সহায়ক মূল্যে প্রতিটি অঞ্চলে ধান কেনার ব্যবস্থা, স্কুলে শিক্ষক নিয়োগ, প্রতি বাড়িতে পানীয় জল ইত্যাদি দাবিতে এআইকেকেএমএস-এর ডাকে ৭ নভেম্বর পুরুলিয়ার মানবাজার-২ ব্লকে বিডিও দফতরে বিক্ষোভ দেখান পাঁচশোরও বেশি কৃষক-খেতমজুর।

এ দিন বরো থানার সামনে থেকে স্লোগানমুখরিত সুসজ্জিত মিছিল বিডিও অফিসে আসে। বিডিওকে দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়। আলোচনার পর বিডিও আন্দোলনকারীদের কাছে এসে সেদিন থেকেই মদ বন্ধের অভিযান শুরু করার কথা মাইকে ঘোষণা করেন। আবগারি দফতর ও পুলিশকেও এ সংক্রান্ত নির্দেশ দেন তিনি। কর্মসূচিতে নেতৃত্ব দেন এআইকেকেএমএস-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড রঙ্গলাল কুমার, পুরুলিয়া জেলা কমিটির সভাপতি সীতারাম মাহাতো ও কানাই রুহিদাস।