Breaking News

পানিহাটি জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের বিক্ষোভ

উত্তর ২৪ পরগণার পানিহাটিকে সম্পূর্ণ ভাবে জঞ্জালমুক্ত করা, নিয়মিত খাল সংস্কার ও ড্রেন পরিষ্কার করে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, নিকাশি ব্যবস্থার সামগ্রিক পরিকল্পনা করতে বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে কমিটি গড়া, প্লাস্টিক উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধ করা, গ্রীষ্মে পানীয় জলের সংকট দূর করা ও দূষণমুক্ত জল সরবরাহ সহ আরও বেশ কিছু দাবিতে পানিহাটি জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের উদ্যোগে ৬ নভেম্বর পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেন এলাকার মানুষ। কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। নেতৃত্ব দেন সংগঠনের সহসভাপতি ডাঃ স্বপন বিশ্বাস ও সম্পাদক নিতাই ব্যানার্জী। নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকেও ২৮ নং ওয়ার্ডে সাট্টা ও জুয়ার ঠেক বন্ধ করা সহ একাধিক দাবি জানানো হয়।