ধর্ষকের গ্রেপ্তারির দাবিতে মিছিল বালাসনে

দার্জিলিং-এর শিলিগুড়ি সংলগ্ন বালাসন এলাকায় ২২ সেপ্টেম্বর ৪২ বছরের এক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করে ৬২ বছরের এক সাধু। অভিযোগ, ইসকনের সাথে দুষ্কৃতীর যোগাযোগ রয়েছে। পরিবারের লোকজন প্রথমে বিজেপির মহিলা শাখার সাথে যোগাযোগ করেন। তাঁরা টালবাহানা করে দুই পরিবারের মধ্যে মীমাংসা করে নেওয়ার কথা বলে। নির্যাতিতা মহিলার পরিবার তা মেনে নিতে না পেরে এস ইউ সি আই (সি)-র লোকাল কমিটির সাথে যোগাযোগ করে। অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে এলাকার মানুষদের নিয়ে গঠিত হয় ‘বালাসন নাগরিক উন্নয়ন মঞ্চ’। মঞ্চের পক্ষ থেকে মাটিগাড়া থানায় ডেপুটেশন দেওয়া হয়। পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় ১২ নভেম্বর কমিটির পক্ষ থেকে ১০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। আন্দোলনের চাপে তিনি অতি দ্রুত দোষীকে গ্রেপ্তার করার আশ্বাস দেন। আন্দোলনে নেতৃত্ব দেন লক্ষ্মীদাস বসাক, মায়া ভাণ্ডারী, নমিতা দাস সহ অন্যান্যরা।