
ডায়মন্ডহারবারঃ স্বাধীনতা আন্দোলনের উল্লেখযোগ্য চরিত্র দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুশতবর্ষ উপলক্ষে রিলিফ অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি ডায়মন্ডহারবার মহকুমা শাখার উদ্যোগে মাধবপুর উজান কালচারাল অ্যাকাডেমিতে ২২ জুন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিশিষ্ট চিত্রশিল্পী ও কবি দিলীপ বন্ধু হালদার। উদ্বোধনী সঙ্গীতের পর সংগঠনের ডায়মন্ডহারবার মহাকুমা শাখার আহ্বায়ক সঞ্জয় মণ্ডল সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও দেশবন্ধু সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংগঠনের রাজ্য সম্পাদিকা শুক্লা দে চৌধুরী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জীবন সংগ্রামের নানা দিক তুলে ধরেন। এ ছাড়াও বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক অনুকূল মণ্ডল।

রঘুনাথগঞ্জঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুশতবর্ষর্ এবং বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে অষ্টম রক্তদান শিবির ও কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ হাইস্কুলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাজিলপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মাসুদ শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমীর কান্তি রায়, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ঐক্য মঞ্চের রাজ্য কর্মসমিতির সদস্য যুধিষ্ঠির গড়াই, সংগঠনের জেলা সভাপতি বর্জাহান শেখ, সংগঠনের সম্পাদক সুমন পাল।
এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪৭ সংখ্যা ৪ – ১০ জুলাই ২০২৫ এ প্রকাশিত