Breaking News

দিল্লি বিস্ফোরণে মৃত্যুতে গভীর শোকপ্রকাশ এসইউসিআই(সি)-র

এসইউসিআই(সি) সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১১ নভেম্বর এক বিবৃতিতে বলেন,

দিল্লির লালকেল্লা সংলগ্ন জনবহুল পর্যটন এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ফলে কমপক্ষে ১০ জন নিরীহ নাগরিকের মৃত্যু এবং আরও বহু মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনায় আমরা গভীর ভাবে মর্মাহত। সরকার এই ঘটনাকে নাশকতামূলক কার্যকলাপ বলে দাবি করেছে। আমরা দৃঢ়ভাবে মনে করি, নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব এবং সে দায়িত্ব সরকার কোনও ভাবেই এড়িয়ে যেতে পারে না।

আমরা নাগরিকদের প্রাণ ও সম্পত্তির নিরাপত্তায় সরকারের আরও সতর্কতা এবং দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং সরকারি খরচে আহতদের সর্বোন্নত চিকিৎসার দাবি জানাচ্ছি আমরা।