Breaking News

দিল্লিতে মহিলা সাংবাদিক নিগ্রহ পুলিশের, তীব্র নিন্দা

দিল্লির সাকেত থানায় দুই মহিলা সাংবাদিককে মারধরের ঘটনায় তীব্র নিন্দা করে এআইএমএসএস-এর সাধারণ সম্পাদক ছবি মহান্তি ৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন,

দুই সাংবাদিক শাহীনা খান ও নাফিজা খান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের উপস্থিতিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করেন। প্রশ্নের মাঝেই তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং উভয়কেই মিথ্যা চার্জ দিয়ে মারধর করা হয়। তাঁদের মুসলিম পরিচয় জানতে পেরে আরও মারা হয়। এআইএমএসএস মহিলা সাংবাদিকদের উপর পুলিশি অত্যাচারের, বিশেষ করে সাম্প্রদায়িক পক্ষপাতদুষ্টতার তীব্র নিন্দা করেছে। নামে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা বলা হলেও বিজেপি সরকার যে আসলে স্বৈরাচারী, নারীবিদ্বেষী, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন তা আবারও স্পষ্ট হল। সংগঠন অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রীকে মহিলা সাংবাদিকদের উপর অত্যাচারের জবাব দেওয়ার দাবি জানিয়েছে। গণতান্ত্রিক পরিসর রক্ষা করতে গণতান্ত্রিক মনোভাবাপন্ন মানুষকে বিশেষ করে মহিলাদের এগিয়ে এসে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে এআইএমএসএস।