Breaking News

জেএনইউ-তে এআইডিএসও-র সভা

এআইডিএসও দিল্লি রাজ্য কমিটির উদ্যোগে জেএনইউ-তে ২৩ আগস্ট ‘সাম্প্রতিক জেন জি-জেন আলফা আন্দোলন এবং আমাদের কর্তব্য’ শীর্ষক আলোচনা সভা হয়।

প্রথম অধিবেশনে যন্তর-মন্তরে অংশ নেওয়া প্রতিবাদকারী ছাত্ররা তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। প্রত্যেকের আবেগদৃপ্ত ভাষণে এই আন্দোলনের ব্যাপক প্রভাবের বিষয়টি উঠে আসে। আন্দোলনস্থল কী ভাবে কার্যত ছাত্রদের নিজেদের বাড়িঘরে পরিণত হয়েছিল, তা তাঁরা তুলে ধরেন। দ্বিতীয় অধিবেশনে, সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের যুগ্ম সম্পাদক অজিত পানওয়ার, সংগঠনের দিল্লি রাজ্য সম্পাদক ও সেন্ট্রাল কাউন্সিলের যুগ্ম সম্পাদক কমরেড শ্রেয়া বক্তব্য রাখেন। বক্তারা ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুক্ত গণতান্ত্রিক আন্দোলনের উপর জোর দেন।