Breaking News

গ্রামীণ চিকিৎসকদের জেলা সম্মেলন

নদিয়াঃ গ্রামীণ চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পিএমপিএআই-এর প্রথম নদিয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ২৫ জানুয়ারি কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র মঞ্চে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ডাঃ সত্যজিৎ রায়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ডাঃ রবিউল আলম, রাজ্য কোষাধ্যক্ষ ডাঃ তিমির কান্তি দাস, বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ভবতোষ ভৌমিক, ডাঃ অরূপ কুমার বিশ্বাস প্রমুখ। সম্মেলন থেকে ডাঃ অপূর্ব রায়কে সভাপতি এবং লক্ষ্মণ শর্মাকে সম্পাদক ও দিলীপ চক্রবর্তীকে কোষাধ্যক্ষ, নরেশ সরকারকে অফিস সম্পাদক করে নদিয়া জেলা কমিটি গঠিত হয়। উপস্থিত ছিলেন গ্রাম ও শহরের সাড়ে তিন শতাধিক ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার।

জলপাইগুড়িঃ পিএমপিএআই জলপাইগুড়ি জেলার প্রথম কনভেনশন ও সেমিনার অনুষ্ঠিত হল ২৮ জানুয়ারি ধূপগুড়ির নেতাজিপাড়া বীরেন্দ্র ভবনে। সভাপতিত্ব করেন বিশিষ্ট গ্রামীণ চিকিৎসক কৃষ্ণপদ রায়। প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ডাঃ রবিউল আলম। এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মানস কর। কনভেনশন থেকে সন্তর আলিকে সভাপতি, সান্ত্বনা রায় ও বাপ্পা রায়কে যুগ্মসম্পাদক করে ৩০ জনের জলপাইগুড়ি জেলা কমিটি গঠিত হয়।

ঝাড়গ্রামঃ ১ ফেব্রুয়ারি পিএমপিএআই-এর প্রথম ঝাড়গ্রাম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ঝাড়গ্রাম শহরে আইএমএ হলে। প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ তরুণ মণ্ডল। জেলার আটটি ব্লক থেকে প্রায় ২২৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সীতারাম মাহাতোকে সভাপতি, দয়াময় দাশগুপ্তকে সম্পাদক, সুজিত খাটুয়াকে কোষাধ্যক্ষ এবং তারাপদ সিংহ ও অমল কুমার দাসকে যুগ্ম অফিস সম্পাদক করে ৪৫ জনের জেলা কমিটি গঠিত হয়।