Breaking News

কৃষিসমস্যা সম্পর্কিত সভা কাটোয়ায়

৪ জানুয়ারি কাটোয়া শহরে অনুষ্ঠিত হল ‘কৃষি ও কৃষকের সমস্যা ও তার সমাধানের পথ’ শীর্ষক এক আলোচনা সভা। এআইকেকেএমএস-এর উদ্যোগে আয়োজিত এই সভায় পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক থেকে শতাধিক কৃষক ও খেতমজুর উপস্থিত ছিলেন। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর ঘোষ। উপস্থিত ছিলেন এসইউসিআই (কমিউনিস্ট) পূর্ব বর্ধমান জেলা সম্পাদক কমরেড তসবিরুল ইসলাম, সংগঠনের রাজ্য কমিটির সদস্য দোনা গোস্বামী, জেলা সভাপতি অরবিন্দ সাহা এবং সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ নেতৃবৃন্দ।