এসআইআর হয়রানিঃ জেলায় জেলায় বিক্ষোভ

নদিয়া

মুর্শিদাবাদঃ এসআইআর-এর শুনানির নামে মানুষের হয়রানি, ভাষা ও ধর্মের কারণে পরিযায়ী শ্রমিকদের হত্যার প্রতিবাদে এবং জনজীবনের বিভিন্ন দাবি নিয়ে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় এস ইউ সি আই (সি) দলের পক্ষ থেকে ৩০ জানুয়ারি বিডিও দফতরে বিক্ষোভ দেখানো হয় ও ডেপুটেশন দেওয়া হয়। এদিন হরিহরপাড়া বাজারে ১৯৯২ সালে পুলিশের গুলিতে নিহত সপ্তশহিদ বেদির পাদদেশে জমায়েত করে সংক্ষিপ্ত সভার পর মিছিল শুরু হয়। তিন শতাধিক মানুষের মিছিল হরিহরপাড়া বাজার ঘুরে বিডিও অফিস পৌঁছয়। সেখানে পুলিশ মিছিলের গতিরোধ করলে বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন বক্তা সভায় বক্তব্য রাখেন। একটি প্রতিনিধিদল বিডিওর সঙ্গে দেখা করে দাবিপত্র জমা দেন।

হরিহরপাড়া

নদিয়াঃ এসআইআর প্রক্রিয়ার শুনানিতে যেভাবে অসুস্থ মানুষ বয়স্ক মানুষকে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে, মৃত বিএলও এবং ভোটার তালিকায় নাম থাকা না থাকা নিয়ে আতঙ্কে মৃত ভোটারদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, তাড়াহুড়ো না করে আরও সময় নিয়ে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ সহ আট দফা দাবিতে ২৯ জানুয়ারি এস ইউ সি আই (সি)-র পক্ষ থেকে নদিয়া জেলাশাসক দপ্তরে বিক্ষোভ হয়।

অতিরিক্ত জেলাশাসকের কাছে দলের জেলা সম্পাদক অঞ্জন মুখার্জীর নেতৃত্বে চার জনের প্রতিনিধি দল স্মারকলিপি পেশ করেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য জয়দীপ চৌধুরী, মশিকুর রহমান প্রমুখ।

হাওড়া
ক্যানিং