
কোচবিহারঃ এসআইআরে লক্ষ লক্ষ প্রকৃত নাগরিকদের নাম বাদ দেওয়া, অহেতুক হয়রানি ও প্রশাসনিক জটিলতার প্রতিবাদে এবং ট্রাইবুনালে আবেদনকারীদের দ্রুত শুনানির দাবিতে ২ জুলাই ‘ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি’, কোচবিহার ১ ব্লকের উদ্যোগে বিডিও দপ্তরে সাত দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী আক্রমণ চালায়।
প্রভাত রায়, জিতেন রায়, নমিতা বর্মন, আসিফ আলম প্রমুখ তাদের হামলার শিকার হন। ঘটনায়় তীব্র ধিক্কার জানিয়ে ‘ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি’-র কোচবিহার সদর মহকুমা যুগ্ম কনভেনর আসিফ আলম বলেন, এই ঘটনা শুধু চরম লজ্জাজনকই নয়, গণতান্ত্রিক কাঠামোর বিরোধী। আমরা দোষীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির দাবি করছি। ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি এই ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে সমস্ত মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।