Breaking News

ইউজিসি চেয়ারপার্সন পদে আইএএস প্রতিবাদ সেভ এডুকেশন কমিটির

ফাইল ফটো

কেন্দ্রীয় সরকারের উচ্চশিক্ষা সচিব হিসাবে কর্মরত এক আইএসএস অফিসারকে ইউজিসি-র চেয়ারপার্সন হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদ করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক তরুণকান্তি নস্কর ৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, ইউজিসি আইনে স্পষ্ট বলা হয়েছে যে, চেয়ারম্যান এমন ব্যক্তিদের মধ্য থেকে নির্বাচিত হবেন, যাঁরা কেন্দ্রীয় সরকার বা কোনও রাজ্য সরকারের আধিকারিক নন। এই সিদ্ধান্ত ওই আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য যে সব পদক্ষেপ নিয়ে চলেছে, এই সিদ্ধান্ত তারই একটি। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি এবং প্রত্যাহারের দাবি জানাচ্ছি।