
সামাজিক-অর্থনৈতিক ভাবে অনগ্রসর ছাত্রছাত্রীদের ফোরাম এফএসবিএস-এর পক্ষ থেকে শহিদ বিরসা মুণ্ডার জন্মের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ১৮ নভেম্বর কলকাতার রামমোহন লাইব্রেরি হলে সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বুদ্ধদেব ওরাওঁ, আসামের সামাজিক আন্দোলনের অন্যতম নেতা পল্লব পেগু, টি গার্ডেন স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক কল্লোল বাগচী, নিপীড়ন বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী সুশ্রীতা সরেন এবং সামাজিক-অর্থনৈতিক অনগ্রসর ছাত্রছাত্রী ফোরামের রাজ্য সভাপতি বিকাশ রঞ্জন কুমার সহ রাজ্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বিরসা মুণ্ডার জীবন সংগ্রামের নানা দিক এবং বর্তমানে চা বাগান সহ ভারতবর্ষের প্রান্তে-প্রত্যন্তে আদিবাসী ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকারের সমস্যা সহ সামাজিক, অর্থনৈতিক দিক দিয়ে যে নিপীড়ন, অত্যাচার, শোষণ, বঞ্চনা আজও ঘটে চলেছে তা তুলে ধরেন। দু’শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। বিরসা মুণ্ডার জীবন সংগ্রাম সংক্রান্ত তথ্যচিত্র দেখানো হয়।